Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে জিইসি মোড়-দেওয়ানহাট এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৫:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: চট্টগ্রামে জুলাই গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপি ও এনসিপি’র মুখোমুখি অবস্থানের পর এবার নগরীর জিইসি মোড় থেকে দেওয়ান হাট পর্যন্ত প্রধান সড়ক এবং
আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৮ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জিইসি মোড় থেকে দেওয়ান হাট পর্যন্ত প্রধান সড়ক ও সংলগ্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তার স্বার্থে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি কমিশনার হাসিব মোহাম্মদ শহীদুল আলী এ নির্দেশনা জারি করেন। নিষেধাজ্ঞার আওতায় এসব এলাকায় কোনো ধরনের জমায়েত, সভা-সমাবেশ, মিছিল-মিটিং ইত্যাদি করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিএমপি।

রোববার (১৭ মে) রাতে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর এবং বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে পালটা পালটি স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। নগরীর টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) অস্থায়ী কার্যালয়ের সামনের সড়কে এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে উভয় পক্ষকে নিবৃত্ত করে।রাতে ফ্লাইওভারের পিলারের গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশনা চসিক মেয়রের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর