Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নড়াইলে ট্রলি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৬:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল: নড়াইলে ট্রলি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (১৮ মে) সকাল ১১টার দিকে সদর উপজেলার কালনা-নড়াইল সড়কের তালতলা ঘোষবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের নাম মনজুরুল ইসলাম বাবু। তিনি সাতক্ষীরার গোয়াল বাথান গ্রামের হাসেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে নড়াইল সদরের তালতলা এলাকায় একটি ট্রলি ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতেমঘটনাস্থলেই একজন নিহত এবং চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

নড়াইল হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. কামরুল জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
১২ অক্টোবর ২০২৬ ১১:০১

আরো

সম্পর্কিত খবর