Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ

স্টাফ করেসপন্ডেট
২১ মে ২০২৬ ১৪:১১ | আপডেট: ২১ মে ২০২৬ ১৪:২১

ড. মুহাম্মদ ইউনূস – ফাইল ছবি : সংগৃহীত

ঢাকা: অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে, গত ১৭ মে এই রিট আবেদন দায়ের করা হয়। রিটে অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তে একটি কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

শুনানিতে আইনজীবী এমকে রহমান দাবি করেন, গত ১৮ মাসে দেশে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের আওতায় তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে উৎখাতের মতো পরিস্থিতি তৈরি না হয়।

অন্যদিকে রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, ‘যা কিছু ঘটেছে তার সামগ্রিক তদন্ত চেয়েছি। তদন্ত কীভাবে হবে, সেটি সরকার নির্ধারণ করবে।’

তবে শুনানি শেষে হাইকোর্ট রিটটি গ্রহণ না করে সরাসরি খারিজ করে দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর