Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামিসা হত্যা মামলা / ঈদের আগেই চার্জশিট, পরে শুরু হবে বিচার: আইনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেট
২৩ মে ২০২৬ ১৪:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার চার্জশিট ঈদের আগেই দাখিল করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে দ্রুত চার্জশিট দেয়া সম্ভব হবে।

শনিবার (২৩ মে) রাজধানীতে আয়োজিত লিগ্যাল এইডের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।

আইনমন্ত্রী বলেন, ‘ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই সব ধরনের বৈজ্ঞানিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই মামলার বিচার নিশ্চিত করা হবে। ঈদের পরপরই মামলার বিচার কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য হলো এমন একটি বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, যাতে জনমনে কোনো ধরনের সন্দেহ বা প্রশ্ন না থাকে।’

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদনের জন্য হাইকোর্টে পেপার বুক প্রস্তুতে দীর্ঘ সময় লাগার বিষয়টিও উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, এ জটিলতা কমাতে সরকার কাজ করছে। একইসঙ্গে নেত্রকোনার আলোচিত মেঘলা হত্যার ঘটনাও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত ১৯ মে সকালে পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাসার বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে গ্রেফতার করা হয় সোহেল রানাকে। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন তিনি।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর