Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৩:০৭

-ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর কলাবাগান ফ্রী স্কুল স্ট্রিট এলাকার বাসায় ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম সাদমান ওয়াসিফ সুপান্ত (১৭)। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

রোববার (৩১ মে) দিবাগত রাত ১টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের ছোট ভাই রাফিদ আরিয়ান শুদ্ধকে(১৬) আটক করেছে পুলিশ।

কলাবাগান থানার উপ পরিদর্শক (এসআই) শামছুল হক সুমন জানান, দুই ভাইয়ের বাবা-মা’র গত ২০২১ সালে ডিভোর্স হয়ে যায়। বাবা সিরাজুল সালেকীন কানাডা প্রবাসী। আর মা ডা. সানজিদা আক্তার মৌসুমী অন্যত্র বিয়ে করে মধ্য বাড্ডা এলাকায় থাকেন। মৌসুমী বর্তমানে মুগদা মেডিকেলে কর্মরত আছেন। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার আদমদিঘী থানার হারভাংগা গ্রামে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বড় ভাই সুপান্ত এবার গর্ভমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ছোট ভাই একই স্কুলের দশম শ্রেণিতে পড়ে। কলাবাগানের বাসায় তারা দুই ভাই থাকে। রোববার রাত সাড়ে ৯টার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই শুদ্ধ লোহার ডাম্বেল দিয়ে বড় ভাই সুপান্তর মাথায় সজোরে আঘাত করে। এতে বড় ভাইয়ে মাথা ফেটে মগজ বের হয়ে যায়। দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই সুমন জানান, বাবা- মায়ের বিচ্ছেদ, দুই ভাইয়ের একা একা বসবাস করা, কাজের বুয়ার রান্না খাওয়া এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে দুই ভাইয়ের মধ্যে মনমানিল্য হতো। এর জের ধরে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ঘটনার পরপরই ছোট ভাই রাফিদ আরিয়ান শুদ্ধকর (১৬)-কে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।