বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে রাতে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামের এক যুবক লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিমন মোল্লা রাত ১২ টার দিকে নিজ ঘরে মোবাইলে লাইভ চালিয়ে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেচিয়ে আত্মহত্যা করে। এ সময় সে বাড়িতে একাই ছিল। তিনি ঐ এলাকার সিরাজ মোল্লার ছেলে। আত্মহত্যার আগে ঢাকায় অবস্থানরত স্ত্রী উর্মির সঙ্গে কথাও বলেছেন। লিমনের মেয়ে সন্তান পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় নানির সাথে থাকে।
স্ত্রীর সঙ্গে মনোমালিন্য,পারিবারিক দ্বন্ধ ও নানা মানসিক চাপের কারনে সে আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের ধারণা।
পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে।
মোরেলগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।