ঢাকা: চিত্রনায়িকা শবনম বুবলী কন্যা সন্তানের মা হয়েছেন। শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এ খবর জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে ট্যাগ দিয়ে এক যৌথ পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যা সন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

বুবলীর পোস্টে শেয়ার করা কার্ড থেকে জানা যায় গত মাসের ১১ তারিখ চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। মেয়ের নাম রেখেছেন শারলিন খান। দুই ছেলের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান।
বুবলীর এই ঘোষণার পর ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা নবজাতক কন্যা ও তার পরিবারের জন্য শুভকামনা জানাচ্ছেন।