Saturday 06 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরব থেকে দেশে ফিরলেন আরও ৩১৩৮ হাজি

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ১০:২২

ছবি: সংগৃহীত।

ঢাকা: পবিত্র হজ পালন শেষে সুশৃঙ্খলভাবে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশের হাজিরা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে এসেছেন আরো ৩ হাজার ১৩৮ জন জন। সবমিলিয়ে এখন পর্যন্ত ৩২ হাজার ৮৩২ জন হাজি নিরাপদ শরীরে দেশে ফিরেছেন।

শনিবার (৬ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের ‘হজ বুলেটিনের’ তথ্যসূত্রে এসব জানা গেছে।

‎হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বছর দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ২৯ হাজার ৫০৪ জন হাজি।

‎হাজিদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত সর্বমোট ৭৮ টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৫৭৯ জন, সৌদি এয়ারলাইন্স ৩১টি ফ্লাইটে ১২ হাজার ৫৫৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৭০০ জন হাজি পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৯৯৪ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।

‎হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে সার্বক্ষণিক আইটি এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। সৌদি আরবের বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৫৭ হাজার ২০২টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্ক থেকে ২৬ হাজার ৩৫টি সেবা প্রদান করা হয়েছে।

‎চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবারের হজের ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়েছিল। পবিত্র হজ পালন শেষে এখন দেশে ফেরার পালা। ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন
‎ ‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর