ঢাকা: পবিত্র হজ পালন শেষে সুশৃঙ্খলভাবে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশের হাজিরা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সর্বমোট ৩৭ হাজর ৪৩৫ জন হাজি নিরাপদ শরীরে দেশে ফিরেছেন।
রোববার (৭ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের ‘হজ বুলেটিনের’ তথ্য সূত্রে এসব জানা গেছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বছর দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৩৪ হাজার ১০৭ জন হাজি।
হাজিদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত সর্বমোট ৮৯ টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৪টি ফ্লাইটে ১৪ হাজার ৬০ জন, সৌদি এয়ারলাইন্স ৩৫টি ফ্লাইটে ১৪ হাজার ২৪১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইটে ৭ হাজার ৭০০ জন হাজি পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ১ হাজার ৪৩৪ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।
হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে সার্বক্ষণিক আইটি এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। সৌদি আরবের বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৫৮ হাজার ৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্ক থেকে ২৬ হাজার ৫৬৭টি সেবা প্রদান করা হয়েছে।
চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবারের হজের ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়েছিল। পবিত্র হজ পালন শেষে এখন দেশে ফেরার পালা। ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
হজ শেষে এখন পর্যন্ত দেশে ফিরলেন ৩৭,৪৩৫ হাজি
সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১০:১৭ | আপডেট: ৭ জুন ২০২৬ ১০:২১
৭ জুন ২০২৬ ১০:১৭ | আপডেট: ৭ জুন ২০২৬ ১০:২১
সারাবাংলা/এনএল/এনজে