Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত্যুদন্ড প্রাপ্ত বন্দি আসামির ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১৪:৩৪

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আরিফ মিয়া (৪৪) নামে এক মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে।

মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেলের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ৫জুন কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মোঃ ফারুক জানান, কারারক্ষীরা অসুস্থ অবস্থায় ওই বন্দীকে গত ৫জুন হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারাসুত্রে জানা যায়, আরিফের বাড়ি নরসিংদি জেলার পলাশ থানার কালিমপুর গ্রামে। তিনি পলাশ থানার হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ছিলেন। তার বাবার নাম আলেক মিয়া। তার কয়েদী নম্বর ৩৭৭০/এ।

বিজ্ঞাপন