Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের দায়িত্বে সংশ্লিষ্টদের মৃত্যুতে ১০ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেবে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ১৫:২২

জাতীয় সংসদ নির্বাচন। ফাইল ছবি

ঢাকা: ভোটগ্রহণ কিংবা ভোটার তালিকা তৈরির মতো জাতীয় দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা, কর্মচারী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হলে তার পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দেবে নির্বাচন কমিশন (ইসি)। সেসঙ্গে দায়িত্ব পালনকালে আহত, অসুস্থ বা পঙ্গুত্ব বরণকারীদের জন্যও বিভিন্ন অঙ্কের অর্থ সহায়তার নিয়ম রেখে নতুন একটি নীতিমালা তৈরি করেছে কমিশন।

বুধবার (১০ জুন) নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ইসির উপ-সচিব রাশেদুল ইসলামের সই করা নতুন এ নীতিমালা অনুযায়ী, ভোট ও ভোটার তালিকা প্রণয়ের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারি দুর্ঘটনা বা হামলায় মারা গেলে তার পরিবারের জন্য ১০ লাখ টাকা, গুরুতর আহত/স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ৪ লাখ টাকা, গুরুতর আহত/অস্থায়ী অক্ষমদের জন্য ২ লাখ টাকা ও আহত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেয়া হবে।

বিজ্ঞাপন

এছাড়া দায়িত্বরত অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ/গুরুতর অসুস্থ/মৃত্যুবরণ করলে ৬ লাখ টাকা, গুরুতর অসুস্থ/স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ৩ লাখ টাকা, সাময়িকভাবে অসুস্থ ব্যক্তির জন্য ৫০ হাজার টাকা, হাসপাতালে ভর্তির পর ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করা হলে ৩ লাখ টাকা, হাসপাতালে ভর্তি হয়ে সাধারণ চিকিৎসা গ্রহণ করা হলে সর্বোচ্চ দুই লাখ টাকা অনুদান দেওয়া হবে।

পাশাপাশি, দায়িত্ব পালনরত অবস্থায় কেউ হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলে বা মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তার পরিবার বা তিনি পাবেন ৬ লাখ টাকা। স্থায়ীভাবে অক্ষম বা গুরুতর অসুস্থতার ক্ষেত্রে ৩ লাখ টাকা এবং সাময়িক অসুস্থতায় ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। চিকিৎসার খরচের ক্ষেত্রে, হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা নিলে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসার জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়া যাবে।

তবে এই অর্থ পেতে হলে ভুক্তভোগী কর্মী বা তার পরিবারকে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। পরবর্তীতে একটি নির্দিষ্ট কমিটির যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের অনুমোদনের ভিত্তিতে এই অনুদান প্রদান করা হবে।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর