Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / জয় দিয়ে বিশ্বকাপে আইভরি কোস্টের স্মরণীয় প্রত্যাবর্তন

ক্রীড়া ডেস্ক
১৫ জুন ২০২৬ ০৮:২৩

দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছিল আইভরি কোস্ট। তাদের সামনে ছিল টানা ১৯ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে আসা লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। ম্যাচের ৯০তম মিনিটে আমাদ দিয়ালোর দারুণ এক গোলে ১-০ ব্যবধানের জয়ে বিশ্বকাপে ফেরাটা স্মরণীয় করে রাখল আফ্রিকার দেশটি।

এবারের লাতিন বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করেছিল ইউকুয়েডর। ব্রাজিল, কলম্বিয়াকে টপকে ২য় হয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছিল দেশটি। টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েই বিশ্বকাপে পা রাখে ইকুয়েডর।

তবে আইভরি কোস্টের বিপক্ষে আজ সুবিধা করতে পারেনি লাতিন আমেরিকার দেশটি। ম্যাচজুড়ে শক্তি, লড়াকু মানসিকতা ও আক্রমণাত্মক ফুটবলের দাপট দেখিয়েছে আইভরি কোস্ট।

বিজ্ঞাপন

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোল হয়নি। গোল হয়নি ম্যাচের ৮৯ মিনিটেও। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে ডেডলক ভেঙ্গে ইকুয়েডরকে হতাশায় ডোবান আইভরি কোস্টের দিয়োলো।

উইলফ্রাইড সিনগোর অ্যাসিস্টে দুর্দান্ত এক গোলে আইভরি কোস্টকে স্মরণীয় এই জয় এনে দেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা দিয়োলো।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর