Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / মেসির হ্যাটট্রিকে জয়ে শুরু আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক
১৭ জুন ২০২৬ ০৮:৫৯ | আপডেট: ১৭ জুন ২০২৬ ০৯:২৩

অবিশ্বাস্য, অকল্পনীয়, অসাধারণ। কোন বিশেষণেই আজ যেন তাকে বর্ণনা করার উপায় নেই। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। ইতিহাস গড়ার ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে করলেন বিশ্বকাপের মঞ্চে প্রথম হ্যাটট্রিকও। তার দুর্দান্ত পারফরম্যান্সেই ৩-০ গোলের বড় জয়ে বিশ্বকাপ শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কানসাস সিটি স্টেডিয়ামে গ্রুপ জে এর ম্যাচে মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আলজেরিয়া। ম্যাচের শুরুতেই গোল পান মেসি। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়। গোল পেয়েছিল আলজেরিয়াও। তবে অফসাইডের ফাঁদে পড়েন তারাও।

অবশেষে ডেডলক ভাঙ্গেন সেই মেসি। ১৭মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে দেন। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। গোলকিপারের ভুল বল পেয়ে আর্জেন্টিনাকে আনন্দে ভাসান তিনি। মেসি এর পরপরই হ্যাটট্রিক পেতে পারতেন, আলজেরিয়া কিপারের দারুণ এক সেভে সেটা হয়নি।

অবশেষে মেসি হ্যাটট্রিক পান ৭৬তম মিনিটে। আরেকটি দুর্দান্ত শটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পান এই ফুটবল জাদুকর। এতে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জার্মানির মিরোস্লাভ ক্লোসার পাশে বসলেন তিনি। তাদের দুজনের গোলই এখন ১৬।

শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় দিয়েই বিশ্বকাপ শুরু করল আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর