Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে ক্লাবে ফিরেই মেসির জোড়া গোল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৬ ০৮:৫৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১০:৫৮

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন কদিন আগে। তবে লিওনেল মেসির পায়ের জাদু চলছেই। আন্তর্জাতিক অধ্যায় শেষে ক্লাব ফুটবলে ফিরেই জোড়া গোল পেলেন আর্জেন্টিনা মহাতারকা। জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজও। দুই তারকার চার গোলে ডি-সি ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি।

রোববার ভোরে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় মায়ামি। বিরতির পর ব্যবধান বাড়ান মেসি। ৪৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৬০ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোলটি করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

বিজ্ঞাপন

এর আগে ম্যাচের তৃতীয় মিনিটেই মায়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। জার্মান বেরতেরামের হেড থেকে পাওয়া বল বাঁ পায়ের শটে জালে পাঠান উরুগুয়ের এই স্ট্রাইকার। ৩৯ মিনিটে বেরতেরামের পাস থেকেই নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। চলতি লিগে এটি সুয়ারেজের ১৫তম গোল।

মেসির জোড়া গোলে চলতি মৌসুমে এমএলএসে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ। গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে আছেন তিনি। ম্যাচে মায়ামির হয়ে দুটি গোলে সহায়তা করেন বেরতেরামে। আর মেসির দ্বিতীয় গোলটিতে অ্যাসিস্ট করেন রদ্রিগো ডি পল।

আর্জেন্টিনার জার্সিতে বেনিনের বিপক্ষে শেষ ম্যাচ খেলার চার দিন পর মায়ামির হয়ে মাঠে নামেন ৩৯ বছর বয়সী মেসি। জাতীয় দলের অধ্যায় শেষ করার পর ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই এমন পারফরম্যান্স, মেসিভক্তরা নিশ্চয় আশাবাদি যে মেসি জাদু দেখা যাবে আরও অনেকদিন।

এই জয়ে ২৮ ম্যাচে ১৩ জয়, ৫ হার ও ১০ ড্রয়ে মায়ামির পয়েন্ট ৪৯। ইস্টার্ন কনফারেন্সের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

নিয়োগ নিচ্ছে ব্র্যাক
১১ অক্টোবর ২০২৬ ১২:৪৪

আরো

সম্পর্কিত খবর