Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ ঢাকার বায়ুমান ‘মাঝারি’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১১:৪৮ | আপডেট: ১৭ জুন ২০২৬ ১২:০৩

ছবি: সারাবাংলা

ঢাকা: আজ বুধবার (১৭ জুন) সকালে বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সবশেষ সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৯, যা বায়ুর মানকে ‘মাঝারি’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করে। এই স্কোর সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য বলে বিবেচিত এবং বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ২৮তম। বিশেষজ্ঞদের মতে, যানবাহন থেকে নির্গত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন দীর্ঘদিন ধরে রাজধানীর বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে কাজ করছে।

অন্যদিকে, আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, যার স্কোর ১৭৩। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা (১৬২) এবং তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (১৫৯)। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা (১৫৭) এবং পাকিস্তানের লাহোর (১৫৫)।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর ‘ভালো’ হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ পর্যন্ত স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর