Monday 22 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / এবারও জিততে পারল না বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক
২২ জুন ২০২৬ ০৭:১৬

গোল উৎসবের বিশ্বকাপে গোলশূন্য ড্র হল ইরান-বেলজিয়াম ম্যাচ। বেলজিয়ামের মত পরাশক্তির সঙ্গে ড্র করাটা বড় প্রাপ্তি ইরানের। তবে বেলজিয়াম ৬৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়ার পর তাদের জালে বল পাঠাতে না পারাটা হতাশায় পোড়াবে ইরানকে। তেমনি একের পর এক সুযোগ তৈরি করেও গোল না পাওয়াটা যন্ত্রণার কারণ বেলজিয়ামের। টানা দুই ম্যাচে ড্র করে হতাশায় ডুবল বেলজিয়াম।

৬৬ মিনিটে লাল কার্ড দেখেন বেলজিয়ান ডিফেন্ডার নাথান এনগয়। মেহদি তারেমি বল কেড়ে নিতে গেলে তাকে থামানোর চেষ্টা করতে গিয়ে এনগয় জার্সি টেনে ধরেন। এই ফাউলেই লাল কার্ডের সিদ্ধান্ত দেন রেফারি।

১০ জন নিয়ে খেলেও ম্যাচে ৭০ শতাংশ বলের দখল ছিল বেলজিয়ামের। ম্যাচে ২৩টি শট নিয়ে তারা লক্ষ্যে রেখেছিল ৭টি। আর ইরানের লক্ষ্যে ছির ৩টি। এই ড্রতে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে ইরান। টানা দুই ড্রতে বেলজিয়ামেরও পয়েন্ট সমান ২।

বিজ্ঞাপন

ইরান পাল্টা আক্রমণে খেললেও বিরতির আগে পেতে পারত দুটি গোল। প্রথম ১০ মিানটেই ডিফেন্ডার হোসেইন কানানির ঘুরে দাঁড়িয়ে নিচের কোণ লক্ষ্য করে দুর্দান্ত শট কোর্তোয়া দারুণ ক্ষিপ্রতায় না ঠেকালে গোল পেতে পারত ইরান। আর একবার তো তাদের কৌশলী ফ্রিকিক থেকে বল জালে জড়ালেও অফসাইডের জন্য বাতিল হয় সেটা।

অন্যদিকে ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ প্রথমার্ধেই সেভ করেছেন ৪টি গোল। ৬০ মিনিটে ম্যাক্সিম ডি কুইপারের শট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে আবারও ইরানকে রক্ষা করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর