Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরও ১ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১৩:৪৪

আসামি আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগর।

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আরেক আসামি আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে (৫৩) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গ্রেফতার আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগর উপজেলার ছিন্নমূল ৮ নম্বর সমাজের মৃত আব্দুল মালেকের ছেলে।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সীতাকুণ্ড থানার র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগর চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লয়েল রোড এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১ জুন) বিকেলে নবী মার্কেটের সামনে অভিযান চালিয়ে গ্রেফতার করে। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, ১৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবরকে গ্রেফতার করা হয়। ২০ জুন বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে আসামি মো. ইমরানকে গ্রেফতার করে র‍্যাব-৭।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০

আরো

সম্পর্কিত খবর