Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের পুনরায় ফল প্রকাশের নির্দেশ হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেট
২৫ জুন ২০২৬ ১৫:৫২ | আপডেট: ২৫ জুন ২০২৬ ১৬:০১

ঢাকা: ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে স্বচ্ছ ও আইনসম্মত প্রক্রিয়ায় নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। শুনানি শেষে তিনি জানান, ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় আইনি বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং নিয়োগে স্বচ্ছতার ঘাটতি ছিল বলে আদালত পর্যবেক্ষণ করেছেন। এ কারণে নতুন করে স্বচ্ছতার ভিত্তিতে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে নন-ক্যাডার পদে নিয়োগপ্রত্যাশী ৪৫৫ জন চাকরিপ্রার্থী এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর