Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতের পর্যটন ভিসা চালু হচ্ছে আজ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ০৯:০৫

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভারতের পর্যটন ভিসা চালু হচ্ছে।

রোববার (২৮ জুন) থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। ঢাকাসহ ৫টি ভিসাকেন্দ্র থেকে ভিসা ইস্যু করা হবে।

ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীরা আবারও ভারতে ভ্রমণের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন। তবে ভিসা আবেদনে কিছুটা পরিবর্তন আসছে।

গত বৃহস্পতিবার (২৫ জুন) দায়িত্ব গ্রহণের পর ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন।

তিনি জানান, পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে। একই সঙ্গে মানবিক বিবেচনায় মেডিক্যাল ভিসা আরও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে চিকিৎসাপ্রত্যাশী বাংলাদেশিরা প্রয়োজনীয় সেবা পেতে পারেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এ কার্যক্রম চালু হবে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা ইস্যু স্থগিত করে। এ সময়ে জরুরি প্রয়োজন বিবেচনায় সীমিত আকারে মেডিকেল, ব্যবসায়িক, শিক্ষার্থী ও সরকারি কিছু ক্যাটাগরির ভিসা ইস্যু করা হচ্ছিল।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫

দেশের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪

আরো

সম্পর্কিত খবর