Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা চাইলেন হাবিবুর রশিদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১৫:০০

সড়ক পরিবহন, মহাসড়ক এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

ঢাকা: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন, মহাসড়ক এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

রোববার (২৮ জুন) রাজধানীর বাসাবোর সূর্যের হাসি ক্লিনিকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাবিবুর রশিদ বলেন, ভিটামিন এ প্লাস শিশুর দৃষ্টিশক্তি উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধ এবং রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত কেন্দ্র—সূর্যের হাসি ক্লিনিক ও সিটি করপোরেশনের স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। এ কর্মসূচি সফল করতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে জনগণের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সূর্যের হাসির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক লায়লা পারভীনসহ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর