ঢাকা: গত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান তথা আগামী ৩৬ জুলাইকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ।
রোববার (২৮ জুন) বিকালে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলের সভাপতি জুবেইদা কাদের চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমিটির নুর আলম, মামুনুর রশিদ, আবদুল খালেক,খন্দকার জিয়া উদ্দিন, এস.আই মিলন, আকবর হোসেন পাঠান ও আনোয়ার হোসেন আবুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
মুসলীম লীগ সভাপতি জুবেইদা কাদের চৌধুরী-এর রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর-এর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে জুলাই স্মৃতিচারণ, গণসচেতনতা সৃষ্টি, প্রতিটি জেলা শহরে সমাবেশ, ঢাকায় বিক্ষোভ মিছিল, প্রেস ক্লাবে আলোচনা সভা ও শহিদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
এছাড়া সভায় আওয়ামী ফ্যাসিস্ট আমলের নৃশংসতা এবং গুম-খুনের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্যের মধ্যে ভারতে মুসলিম নির্যাতন, মসজিদ-মাদ্রাসা ভাংচুরের প্রতিবাদে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বায়তুল মোকাররম থেকে মিছিলের আয়োজন করা হবে।