Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলবেন মেসির ছেলে?

ক্রীড়া ডেস্ক
২৪ জুলাই ২০২৬ ০৯:৫২

নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়েও হয়তো তার যাত্রা প্রায় শেষের পথে। আর্জেন্টিনার সমর্থকদের এই হতাশার মধ্যেই এসেছে নতুন আশার আলো। ধারণা করা হচ্ছে, ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মাঠে নামতে পারেন মেসির ছেলে থিয়াগো মেসি!

বর্তমানে ১৩ বছর বয়সী থিয়াগোকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। হিসাবটা খুবই সহজ। ২০৩০ বিশ্বকাপের সময় তার বয়স হবে ১৮ বছর। যদি আগামী কয়েক বছরে দ্রুত পেশাদার ফুটবলে নিজের জায়গা করে নিতে পারেন, তাহলে জাতীয় দলের দরজায় কড়া নাড়ার মতো অবস্থানে পৌঁছানো মোটেও অসম্ভব নয়।

আর যদি কোনোভাবে মেসিও আন্তর্জাতিক ফুটবলে ২০৩০ সাল পর্যন্ত টিকে থাকেন, তাহলে বাবা-ছেলের একই বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামার বিরল দৃশ্যের সাক্ষী হতে পারে ফুটবল বিশ্ব। এখন অবশ্য সেই স্বপ্নের পথের শুরুটা হচ্ছে যুক্তরাষ্ট্রে।

বিজ্ঞাপন

ইন্টার মায়ামির যুব একাডেমিতে নিয়মিত অনুশীলন করছে থিয়াগো। ইতোমধ্যে ক্লাবটির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে শিরোপাও জিতেছে সে। ফলে তার প্রতিটি ম্যাচ, প্রতিটি গোল কিংবা প্রতিটি অগ্রগতি এখন বাড়তি আগ্রহ নিয়ে অনুসরণ করছেন আর্জেন্টাইন সমর্থকেরা।

জন্মসূত্রে থিয়াগোর সামনে স্পেনের হয়েও খেলার সুযোগ রয়েছে। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে এরই মধ্যে পরিষ্কার অবস্থান জানিয়ে দিয়েছে সে। বিভিন্ন সাক্ষাৎকারে থিয়াগো বলেছে, সুযোগ এলেও তার স্বপ্ন একটাই—আর্জেন্টিনার জার্সি পরে খেলা। বাবার পথ অনুসরণ করেই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে চায় সে।

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর