Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেপ ভার্দের দায়িত্ব ছেড়ে কোথায় যাচ্ছেন বুবিস্তা?

ক্রীড়া ডেস্ক
৫ আগস্ট ২০২৬ ০৮:২৬

তার হাত ধরেই বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়েছিল কেপ ভার্দে। বিশ্বকাপের স্বপ্নযাত্রা শেষে কেপ ভার্দের কোচের দায়িত্ব ছাড়ছেন বুবিস্তা। মরক্কোর ক্লাব রেনেসা বেরকানে পাড়ি জমাচ্ছেন তিনি।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছিল কেপ ভার্দে। অবিশ্বাস্য পারফর্ম করে প্রথম রাউন্ডের বাঁধা পেরিয়ে তারা পৌঁছে যায় শেষ ৩২ এ। সেখানে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত এক লড়াই শেষে বিদায় নেয় তারা। পুঁচকে এই দেশটির এমন পারফরম্যান্সে মুগ্ধ ছিল পুরো ফুটবল বিশ্ব।

টুর্নামেন্ট শেষ হওয়ার এক মাসের মধ্যেই জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন বুবিস্তা। বেরকানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ৫৬ বছর বয়সী এই কোচ তাদের সঙ্গে দুই মৌসুমের চুক্তি করেছেন।

বিজ্ঞাপন

এই চুক্তির সিদ্ধান্তটি অবশ্য সহজে আসেনি। কয়েক দফা আলোচনার পর অদ্ভুত এক প্রস্তাবও উঠেছিল। বুবিস্তাকে একই সঙ্গে কেপ ভার্দে জাতীয় দল ও বেরকানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই কেপ ভার্দে জাতীয় দলের কোচের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বুবিস্তা।

মরক্কোর ফুটবলেও বুবিস্তার সামনে অপেক্ষা করছে বিশাল চ্যালেঞ্জ। রেনেসা বেরকানে ২০২৫ মৌসুমে মরোক্কান লিগের শিরোপা জিতেছিল, আর গত মৌসুমে হয়েছে রানার্সআপ। একই সঙ্গে গত মৌসুমে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও খেলেছিল ক্লাবটি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর