Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকাকে পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তোলার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ১৭:৪৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: ‎পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে ঢাকাকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে মিরপুর-২ নম্বরে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে মিরপুর-২ এ বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী উদ্বোধনকালে প্রশাসক একথা বলেন |

ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার বিষয়ে সরকারের দেওয়া নির্দেশনার আলোকে ডিএনসিসি ইতিমধ্যেই পুরোদমে কাজ শুরু করেছে। বিশেষ করে শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে এবং মশা নিয়ন্ত্রণে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে প্রতি সপ্তাহে এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
‎
‎তিনি উল্লেখ করেন, শুধু সিটি করপোরেশন একা নয়, বরং প্রতিটি পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে। শহরটি সবার—তাই এটি পরিচ্ছন্ন রাখার দায়িত্বও সকলের। রাস্তায় টিস্যু বা ব্যবহৃত ছোট পানির বোতল যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুললে চারপাশ নিমেষেই বদলে যাবে এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব হবে।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি ডিএনসিসি’র এই পরিচ্ছন্নতা অভিযানে নগরবাসীকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
‎
‎এ সময় অন্যান্যদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর