Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধর্ষণের পর হত্যা করা হয় শিশু কলিকে, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫২

পাবনা: পাবনায় ‎নিখোঁজের ৭দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফিংয়ে এই তথ্য দেন পুলিশ সুপার আবু আশ্রাফ।

এ সময় বক্তব্যে তিনি বলেন, আলোচিত পাবনা সদর উপজেলা দোগাছী ইউনিয়নের কুলনিয়া গ্রামে শিশু কামরুন্নাহার কলি গত ৯ সেপ্টেম্বর সন্ধায় নিখোঁজ হয়। এ ঘটনায় একটি মামলা রুজু হলে গত ১৬ সেপ্টেম্বর সকালে কলির বাড়ির ২০০ গজ দুরে তার বস্তাবন্দি মরদেহ স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় শিশু কলিকে গ্রেফতার ২ আসামি সংঘবদ্ধভাবে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যার পর বাড়িতে রেখে দেয়। পরে লাশের গন্ধ ছড়ালে বাড়ির পাশের ডোবায় ফেলে দেয়। পুলিশ ঘটনাস্থানে তল্লাশি করলে একটি ঘরে থেকে গন্ধ পায় এবং দুই জনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্তরা।

বিজ্ঞাপন

অভিযুক্তরা হলেন, কুলনিয়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মোস্তফা কামাল (৫৫) এবং একই এলাকার মৃত মোহাব্বত আলীর ছেলে ইয়াছিন আলী (২১)।

এছাড়াও পুলিশ আদালতে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর