Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৫

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাস বয়সী শিশু নাফিজকে উদ্ধার করেছে জেলা পুলিশ। এই অপহরণের ঘটনায় জড়িত নারীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের মো. রুবেল হোসেন ও নিপা খাতুন দম্পতির ১১ মাসের শিশু নাফিজকে হাজারবিঘী চাঁদপুর ওয়াক্তিয়া মসজিদের সামনের পাকা রাস্তা থেকে এক অজ্ঞাতনামা বোরকা পরা নারী জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

​এ ঘটনার পরে শিশুটির বাবা শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং ২২ সেপ্টেম্বর একই গ্রামের মোসা. সুজিআরা বেগমকে (৩৫) গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা নামক স্থানে অভিযান চালিয়ে মো. মানিকুজ্জামানকে (৩২) গ্রেফতার এবং অপহৃত শিশু নাফিজকে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর