Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনসিটি ইজারার চুক্তি বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৬ ১৫:০১

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক অপারেটরের সঙ্গে প্রস্তাবিত ১৫ বছরের কনসেশন চুক্তির প্রক্রিয়া বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বন্দর রক্ষা কমিটি।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির অবস্থান কর্মসূচি শুরু হয়।

এ সময় মিছিল নিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। শ্রমিকদের উপস্থিতি বাড়ার পর একপর্যায়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে পুলিশ ও বন্দর নিরাপত্তা বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে অংশ নেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান প্রমুখ। বক্তব্য দেন জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ শ্রমিকনেতারা।

এ সময় বক্তারা বলেন, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি এনসিটি সবচেয়ে লাভজনক টার্মিনাল। এটি বিদেশিদের হাতে দেওয়া অযৌক্তিক। দেশের প্রধান সমুদ্রবন্দরের মূল স্থাপনা যদি বিদেশিদের হাতে চলে যায় শ্রমিকরা বেকার হওয়া ছাড়াও রাষ্ট্রের নিরাপত্তা সংকটের আশঙ্কা রয়েছে। বিদেশি প্রতিষ্ঠানের চেয়ে বেশি হ্যান্ডলিং ও আয় করার সক্ষমতা বন্দরের রয়েছে।

চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এনসিটি (নিউমুরিং কন্টেইনার টার্মিনাল) বর্তমানে সবচেয়ে লাভজনক। এই প্রধান স্থাপনাটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করা অযৌক্তিক। স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান রক্ষা ও জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে এটি দেশীয় নিয়ন্ত্রণে রাখতে হবে। যেকোনো বিদেশি প্রতিষ্ঠানের চেয়ে বেশি পণ্য হ্যান্ডলিং ও রাজস্ব আয়ের পূর্ণ সক্ষমতা চট্টগ্রাম বন্দরের রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর