Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে নির্দেশ দেওয়া হয়েছে: বিমানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৬ ১৪:৩২ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৫:৫৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত।

ঢাকা: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়া যাত্রীদের ভোগান্তি কমাতে এয়ার অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে এক সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যাত্রীদের যাতে ভোগান্তি কম হয়, ভোগান্তি তো অবশ্যই হচ্ছে সব জায়গায় হচ্ছে; এয়ার অপারেটর যারা আছে তাদেরকে টেক কেয়ার করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি, তাদের যতটুকু সম্ভব যাতে যাত্রী ভোগান্তি কম হয়। আগে যাতে জানিয়ে দেওয়া হয় এবং যারা এসেছে তাদের ভোগান্তি যতটুকু সম্ভব তাদের দ্বারা কমানো, এটার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছ।

বিজ্ঞাপন

হুতিদের হামলার জেরে সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকায় দেশটির দাম্মাম ও মদিনা বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, এই ফ্লাইট কিন্তু আমরা আমাদের বিমানবন্দর থেকে বন্ধ করিনি। এটা তারাই বন্ধ করেছে। সাময়িক অসুবিধা হচ্ছে আমরা জানি। তবুও ভালোর জন্য ও জীবন রক্ষার্থে আমাদের এটুকু কষ্ট মেনে নিতে হবে।

এর আগে, শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি সশস্ত্র গোষ্ঠী হামলা চালায়। এতে ১২ জন নিহত হন, যাদের মধ্যে দুজন বাংলাদেশি। এছাড়া হামলায় বাংলাদেশিসহ আহত হন আরও অন্তত ৩০৯ জন।

সর্বশেষ রোববার (১১ অক্টোবর) রাতে ফের ওই বিমানবন্দরে হামলা চালায় হুতি। এ ঘটনায় একজন পাকিস্তানি নাগরিক নিহত হন এবং আহত হন ১১ জন। এ নিয়ে গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচবার হামলা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হন। হুথিরা ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে হামলা চালায়। এতে ওই পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পালটা হামলার ঘটনা ঘটছে। হুতিরা এক্ষেত্রে রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে।

তারা এর আগে সতর্কতা দিয়েছিল, যদি কোনো বিমানসংস্থা সৌদির আকাশ দিয়ে বিমান চালায় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। সেই হুমকির পরই গত শনিবার রিয়াদের বিমানবন্দরে হামলা চালানো হয়।

ওই হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ১২ অক্টোবর (সোমবার) পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। রোববার ও সোমবার মিলিয়ে বাতিল হয়েছে ৬ শতাধিক ফ্লাইট।