ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকার আমিন প্লাস্টিক কারখানার আগুন ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় দগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের স্টেশন অফিসার তালহা বিন জসিম।
তিনি বলেন, দুপুর সাড়ে ১২টায় কেরানীগঞ্জে ওই প্লাস্টিকের কারখানায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট আগুন নেভাতে কাজ করে। পরে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তালহা বিন জসিম বলেন, আগুনের ঘটনায় দগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এছাড়া আরও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চলছে।