Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ১৬:৩৭

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র দুই গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার চরমহল্লা ও পাইগাও গ্রামবাসীর মধ্যে দফায় দফায় দুই ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ চলে। পরে স্থানীয়দের সহযোগিতা পরিস্থিত নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) ফুটবল খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাও গ্রামের লোকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাকে ঘটে। বুধবার সকালে উভয় গ্রামের লোকজন আইনবহির্ভূতভাবে জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের বিরুদ্দে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

সারাবাংলা/এনজে