Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে তাজা ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ১৪:৩৩

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুরের পাইকপাড়ার তানিম ভবনের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর এসআরইউ’র সমন্বিত অভিযান পরিচালনা করে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির মিরপুর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাছের বিকাবদার এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সূত্রে জানতে পারেন মিরপুর মডেল থানাধীন আনছার ক্যাম্প, পাইকপাড়া, মিরপুর-১ তানিম ভবনের সামনে রাস্তার উপর ককটেল সদৃশ বস্তু ও মশাল লাঠি পরে আছে। বিষয়টি জানতে পেরে অফিসার ইনচার্জ মিরপুর মডেল থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছান। পরে রাত ১টা ৪৫ মিনিটের দিকে এসআরইউ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনটি কাগজের ব্যাগ থেকে ১৫টি এবং রাস্তায় পরে থাকা অবস্থায় ৫টিসহ মোট ২০টি ককটেল, বাজারের ব্যাগে দুইটি বোতলে অনুমান দুই লিটার কেরোসিন তেল, ৪১টি মশাল লাঠি, জড়ো করা নরম ককশিট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ডিসি হাসান মোহাম্মদ নাছের বলেন, পরবর্তীতে কল্যানপুরের হাক্কানী গলি সংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের নির্মানাধীন ভবন কম্পাউন্ডে খোলা জায়গায় ২০টি ককটেল গর্ত খুরে একই তারিখ রাত ২টা ২০ মিনিটে দুই দফায় বিষ্ফোরন ঘটানো হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি বলেন, ডিএমপির মিরপুর বিভাগে অপরাধ দমন, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর মডেল থানা পুলিশের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।