Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর শান্তিবাগে বাসায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ২০:০৯

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: রাজধানীর শান্তিবাগে নিজেদের বাসায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাই। নিহতের নাম সাইফুল ইসলাম সাইফ (২৩)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শাহজাহানপুর শান্তিবাগের ২৪ তলা বাড়ির ৯ম তলায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সাইফ-কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইফের বাবা সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যায় তিনি বাড়ির ছাদে ছিলেন। বাসায় ছিলেন দুই ছেলে ও তাদের মা। বাসার ভিতর দুই ভাই ঝগড়া ও একপর্যায়ে মারামারি বাধে। তখনই ১৭ বছর বয়সি ছোট ছেলে সাইম, বড় ভাই সাইফের গলার নিচে ছুরি ঢুকিয়ে দেয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বাবা আরও জানান, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন সাইফ। অস্ট্রেলিয়া যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। এছাড়া প্রাইভেট পাইলট পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। তবে কী বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল- তা জানা যায় নাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহজাহানপুর থানা পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর