Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় প্রটোকল ভেঙে মানুষের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ১৯:৩৬ | আপডেট: ৫ নভেম্বর ২০২৬ ২০:৩২

খুলনায় প্রধানমন্ত্রী।

খুলনা: সরকার গঠনের পর প্রথমবারের মতো খুলনা সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষ্যে খুলনার প্রবেশদ্বার রূপসা উপজেলার তিলক কুদির তলায় নির্মিত হয় পথসভা মঞ্চ।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চের চারপাশে কঠোর নিরাপত্তাবলয় তৈরি করা হয়। দুপুর ২টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ বাস এসে থামে পথসভা মঞ্চের পাশে। অভ্যর্থনার দায়িত্বে থাকা নেতারা তার কাছে পৌঁছানোর আগেই গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। কোনো প্রটোকল না মেনে তিনি জনগণের সাথে হাত মেলাতে থাকেন। আর প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে সাধারণ মানুষের পাশাপাশি আনন্দিত হয় নেতাকর্মীরাও।

বিজ্ঞাপন

রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের বাসিন্দা তাইফুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীকে এক পলক দেখতে ও তার কথা শুনতে সকাল থেকে বসে রয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করছিলেন। ভেবেছিলাম প্রধানমন্ত্রীকে চোখের দেখা দেখে চলে আসতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে এসে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, হাত মিলিয়েছেন। আমিও তার সঙ্গে হাত মিলিয়েছি। আমি খুব খুশি।’

উল্লেখ্য, সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে মোংলা বন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে মোংলা বন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় দু’টি নতুন কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধা সম্প্রসারণের ভিত্তিবোধ স্থাপনের পাশাপাশি ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন’-এর মধ্যকার এক যুগান্তকারী সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এরপর সড়কপথে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (র.)-এর মাজার শরিফ জিয়ারত করেন। সেখান থেকে দুপুরে তিনি পৌঁছান খুলনা সার্কিট হাউজে। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে শিশু-কিশোর ক্রীড়া প্রতিভা অন্বেষণের মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর বর্ণাঢ্য উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর