Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত


৯ জানুয়ারি ২০১৮ ১২:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট

সুন্দরবনে নৌ পুলিশের সঙ্গে শ্যালা নদীতে বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত। এ সময় দু’টি অস্ত্র ও ৬ জেলেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলাম জানান, জেলে অপহরণের খবর শুনে নৌ-পুলিশের একটি দল শ্যালা নদীতে অভিযান শুরু করে। এ সময়ে বনের মধ্যে লুকিয়ে থাকা বনদস্যুরা পুলিশের উপর গুলি চালায়।  পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধাঘন্টা পর বনদস্যুরা সুন্দরবনের গহিনে পালিয়ে গেলে পুলিশ সুন্দরবনের ওই এলাকায় তল্লাশি চালিয়ে এক বনদস্যুর গুলিবিদ্ধ লাশ, দুটি অস্ত্র এবং অপহৃত ৬ জেলেকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বনজীবী ও জেলেরা ওই গুলিবিদ্ধ লাশ বনদস্যু ছোট বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ফরিদ বলে সনাক্ত করে। লাশ উদ্ধার করে বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/জেএইচবি/টিএম