Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে পিকআপভ্যান-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ: নিহত তিন


১৬ জানুয়ারি ২০১৮ ১১:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চাঁদপুর: চাঁদপুরের মতলব উপজেলার উত্তরে এক মালবাহী পিকআপ ভ্যান ও অটোরিকশা মধ্যেকার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন একজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঘন কুয়াশা কারণে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার উপর উঠে যায়। এসময় ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন,  মফিজুল ইসলাম (৪৫), আলোমগীর হোসেন (৫০) ও অনিক সরকার (২৪)।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদের ময়নাতদন্ত করা হয়েছে। পিকআপ ভ্যান জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গিয়েছে। পুলিশ চালককে আটকের চেষ্টা করছে।

সারাবাংলা/আরসি/এমএ