Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২১ ১২:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর তেজগাঁও রেললাইনে ট্রেনের মালবাহী বগির নিচে কাটা পড়ে আব্দুর রহমান (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম সারাবাংলাকে বলেন, সোমবার (১২ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে তেঁজগাও রেললাইনে ট্রেনের একটি মালবাহী বগি পার্কিং করার সময় তার নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত আব্দুর রহমান বাড়ি কুমিল্লায়। ঢাকায় তিনি নাখালপাড়া এলাকায় বসবাস করতেন। সকালে বাসা থেকে বাজার করতে বের হয়ে রেল লাইন অতিক্রম করার সময় দুর্ঘটনার শিকার হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/একেএম