Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে সাপের কামড়ে শিশুসহ দু’জনের মৃত্যু


২ জুন ২০১৮ ১৫:২০ | আপডেট: ২ জুন ২০১৮ ১৫:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নড়াইল: নড়াইলের লোহাগড়া ও কালিয়ায় সাপের কামড়ে শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের অহিদুল মোল্যার ছেলেকে শামীউল মোল্যা (১৩) শুক্রবার সন্ধ্যায় বাড়িতে সমবয়সীদের সাথে খেলা করার সময় খড়ের গাদা থেকে তাকে সাপে দংশন করে। নড়াইল হাসপাতালে ভর্তির পর ভ্যাসকিন না থাকায় খুলনায় নেয়ার পথিমধ্যে শামীউল মারা যায়।

এদিকে, লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামের বিশ্বজিত দে’র ছেলে শান্ত (৩৫) শুক্রবার বিকেলে বাড়িতে রান্নাঘরে কাজ করার সময় সাপে দংশন করে।

বিজ্ঞাপন

নলদী ইউনিয়নের সদস্য বাদশা মিয়া জানান, নড়াইল সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সারাবাংলা/এমএইচ