Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় পিয়াস হত্যা মামলায় ১ জনের ফাঁসির রায়


৪ জুন ২০১৮ ১৩:৫২ | আপডেট: ৪ জুন ২০১৮ ১৩:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

কুষ্টিয়া: কুষ্টিয়ার কলেজ ছাত্র ফারুক খান পিয়াস হত্যা মামলায় নাজমুল ইসলাম টুটুল নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপর দুই আসামি আশরাফুল ও মোশারফ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৪ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় দেন। এসময় মামলার তিন আসামি আদালতে উপস্থিতি ছিলেন।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৫ সালের ১০ জুলাই কলেজ ছাত্র ও ছাত্রলীগ কর্মী ফারুক খান পিয়াসকে তার বন্ধু টুটুল গুলি করে। এতে অপর দুই বন্ধু মোশারফ এবং আশরাফুল টুটুলকে সহযোগিতা করে। ঘটনার দিন রাতে পিয়াসের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি হত্যা মামলা করেন। ওই ঘটনার ১৩দিন পর ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিয়াসের মৃত্যু হয়। প্রায় ৩ বছর মামলা চলার পর ১৩ জন সাক্ষীর সাক্ষ্যশেষে আদালত এ রায় দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএম