।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নাটোর: লালপুর আসন থেকে নির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলেছে অঙ্গ সংগঠন উপজেলা ছাত্রলীগ।
সোমবার (৪ জুন) বিকেলে নাটোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নান্নু, সহ-সভাপতি শিমুল ইসলাম ও রাসেল কবিরসহ আরও অনেকে।
তারা বলেন, গত ৩ জুন লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম তার রামকৃষ্ণপুরে ইফতার মাহফিলের আয়োজন করেন। লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতা-কর্মীরা সেখানে যাওয়ার পথে সংসদ সদস্য আবুল কালাম আজাদের সমর্থকরা হামলা চালায়।
ইউসুফ আলী আরও অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি সংসদ সদস্য আবুল কালাম আজাদের পছন্দ না। যে কারণে এই হামলা। কেবল হামলাই নয়, থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়।
এ প্রসঙ্গে আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, লালপুর উপজেলা ছাত্রলীগ নয় ‘গাঁজা লীগ’।
সারাবাংলা/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook