Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বায়তুল মোকাররমে সাবেক ইমামের নেতৃত্বে হামলার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

শুক্রবার জুমার নামাজের আগে বায়তুল মোকাররমে সাবেক খতিব ও তার অনুসারীদের বিরুদ্ধে মুসল্লিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক ইমাম মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে সাধারণ মুসল্লি ও খাদেমদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাবেক ইমামের অনুসারীদের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়। ছবি: সারাবাংলা

প্রত্যক্ষদর্শী ও মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় মসজিদের সাবেক ইমাম রুহুল আমিনের নেতৃত্বে কিছু মাদরাসা শিক্ষার্থী ও কয়েকজন ব্যক্তি বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ করেন। মিম্বরের কাছাকাছি স্থানে অবস্থান করা মুসল্লি ও খাদেমদের ওপর হামলা চালান তারা। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় মসজিদ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

হামলায় কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ছবি: সারাবাংলা

প্রত্যক্ষদর্শী মুসল্লিরা বলেন, মসজিদের মতো পবিত্র স্থানে এমন হামলার ঘটনা ন্যাক্কারজনক। সাবেক ইমাম যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বসে সমস্যা সমাধান করতে পারতেন। কিন্তু তিনি লোকজন নিয়ে এসে হামলা চালান, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনার বিষয় জানতে চাইলে পুলিশ কর্মকর্তা মোল্লা মো. খালিদ হোসেন বলেন, ছোট একটি ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা কাজ করছি।

সংঘর্ষের ঘটনায় বায়তুল মোকারর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়। ছবি: সারাবাংলা

বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট ও পল্টন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।

সারাবাংলা/ইউজে/টিআর
বিজ্ঞাপন

আরো