Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মারা গেলেন ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ নয়ন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৪

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কলাবাগান এলাকায় গুলিবিদ্ধ নয়ন মিয়া (২৫) মারা গেছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মোটর গ্যারেজে কাজ করতেন।

নিহত নয়নের শশুর এরশাদুল হক জানান, তাদের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার দক্ষিন গোব্দা গ্রামে। বর্তমানে কলাবাগান কাঠালবাগান এলাকায় থাকতো। এবং ওই এলাকায় একটি মোটর গ্যরেজে কাজ করতো নয়ন।

তিনি আরও জানান, গত ৪ আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় কাঠালবাগান এলাকায় গুলিবিদ্ধ হন নয়ন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ