Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশকে কাঁদিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫২

পুরো টুর্নামেন্টে দারুণ পারফর্ম করে শিরোপা জয়ের আশা জাগিয়ে তুলেছিল বাংলাদেশের যুবারা। তবে ফাইনালে গিয়ে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ভুটানে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে রানার্সআপ হয়েই দেশে ফিরছে বাংলাদেশ দল।

ভুটানের চ্যাংলিমিথাংয়ে ম্যাচের প্রথমার্ধে সমানে সমান লড়াই করেছে বাংলাদেশ-ভারত। গোলের সুযোগ পেয়েছিল দুই দলই। বাংলাদেশের ইকরামুলের শট বাঁচিয়ে দেন ভারতের কিপার। ৩৫ মিনিটে এগিয়ে যেতে পারত ভারতও। লেভিসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। কোনো পক্ষই লিড নিতে না পারায় প্রথমার্ধ তাই শেষ হয় গোলশূন্য ভাবেই।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ডেডলক ভাঙে ভারত। অধিনায়ক মাতের কর্নারে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন মোহাম্মদ কাইফ। ৬৭ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মানিকের শট বাঁচিয়ে দেন ভারতের কিপার।

ম্যাচের অন্তিম মুহূর্তে দ্বিতীয় গোল করে ভারতের জয় নিশ্চিত করেন মোহাম্মদ আরবাস। ২-০ গোলের জয়ে টানা দ্বিতীয়বার এই শিরোপা জিতল ভারত।

সারাবাংলা/এফএম