Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৬ ২০:৫০ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১২:৩৯

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি নেহা বোরা।

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলাকালে আটক অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লির সফদরজং বিমানবন্দর ফ্লাইওভারের কাছ থেকে তাকে আটক করা হয়েছিল।

মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেহা বোরা জানান, পুলিশ তার মুঠোফোন নিয়ে গিয়েছিল। পরে তিনি সেটি ফেরত পেয়েছেন। থানা থেকে আটক অন্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: দিল্লিতে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

নেহা বোরা ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলন চলছে।

বিজ্ঞাপন

শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির আগে নেহা বোরাসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের আটক করে পুলিশ। বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর