Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৪ ১০:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বুধবার (৯ অক্টোবর) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টাটা গ্রুপ এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

এর আগে, মঙ্গলবার (৮ অক্টোবর) তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) ভর্তি করা হয়। এরপর তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। এ অবস্থায় গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি নিজেই জানান, বয়সের কারণে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে। এর বেশি কিছু নয়।

রতন টাটা ১৯৯১ সালে অটোস টু স্টিল কনগ্লোমারেটের চেয়ারম্যান হন এবং একশো বছরেরও বেশি সময় আগে তার প্রপিতামহের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ২০১২ সাল পর্যন্ত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

তিনি ১৯৯৬ সালে টেলিযোগাযোগ সংস্থা টাটা টেলিসার্ভিসেস প্রতিষ্ঠা করেছিলেন এবং ২০০৪ সালে আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে জনসাধারণের মাঝে জনপ্রিয় করে তোলেন।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, রিটায়ার্ডের পর তাকে টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস, টাটা স্টিল এবং টাটা কেমিক্যালসের চেয়ারম্যান এমেরিটাস উপাধিতে ভূষিত করা হয়।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো