Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিএনসিসির দক্ষ শ্রমিক পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ১৫:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৫ জন দক্ষ শ্রমিক পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এই তথ্য জানান।

তিনি জানান, ৪৫ জন দক্ষ শ্রমিক পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় মুসলিম মর্ডান অ্যাকাডেমিতে হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ও সময় পরে প্রার্থীদেরকে জানানো হবে এবং ডিএনসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সারাবাংলা/এসবি/এসডব্লিউআর
বিজ্ঞাপন

আরো