Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিএসসির নতুন ৪ সদস্যের শপথ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১৫:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া চার সদস্য শপথ নিয়েছেন। বুধবার (৬ নভেম্বর) দুপুর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এই সদস্যরা হলেন, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, ড. এম সোহেল রহমান ও ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। এর আগে ৩১ অক্টোবর তাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগপত্র জমা দেন।

এরপর চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেম ও সদস্য হিসেবে নুরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. নাজমুল আমিন মজুমদার, মো. সুজায়েত উল্লাহকে নিয়োগ দেওয়া হয়। তারা ১৫ অক্টোবর শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/কেআইএফ/এমপি
বিজ্ঞাপন

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
৪ অক্টোবর ২০২৬ ১৯:১৭

আরো