Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ ২ জলদস্যু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৭:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের জলদস্যু বাহিনী প্রধান আসাবুর সানা ও তার সহযোগী আলমগীর মীরকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি এক নলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ জব্দ করেন তারা।

কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দফতরের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মো. শামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলার সময় ওই এলাকা থেকে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা ও তার সহযোগী আলমগীর মীরকে আটক করা হয়। জলদস্যু আসাবুর দীর্ঘদিন সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে বলে জানায় কোস্টগার্ড।

বিজ্ঞাপন

এদিকে জব্দকৃত অস্ত্র ও আটক জলদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার দাকোপ থানায় হস্থান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমপি