Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ২১:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: জেলার জগন্নাথপুরে মসজিদের দোতলা ভবন নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সুজাত মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাজপুর গ্রামের মসজিদের দোতলা ভবন নির্মাণ নিয়ে সুজাত মিয়া ও আব্দুল কাছেরের বিরোধ চলছিল। এর জের ধরে বিকেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে সুজাত মিয়া নিহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, ‘ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। আহতদের মধ্যে ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।’

সারাবাংলা/এইচআই