Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সন্দ্বীপের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৫:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে এক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নগরীর পাহাড়তলী থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাঈন উদ্দিন মিশন (৫৯) সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি ২০২৩ সালের ২৫ মে সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ সারাবাংলাকে বলেন, তিনি একটি বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাকে আমরা গ্রেফতার করেছি। সীতাকুন্ড থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন আমাদের হেফাজতে আছেন। সীতাকুণ্ড থানার পুলিশ এসে কিছুক্ষণ পর তাকে নিয়ে যাবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/আইসি/ইআ