Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্রদল নেতা হত্যা: ৩ দিনের রিমান্ডে পলক

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১২:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে মাথায় গুলি করে ছাত্রদল নেতা মানিক মিয়াকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।

এদিন পলককে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক শেখ হাদীউজ্জামান তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পলকের পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

বিজ্ঞাপন

শুনানিতে তিনি বলেন, তাকে ৪৬ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ৩১ দিন রিমান্ডে ছিলেন। পরে আদালত পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট ঢাকার চানখারপুলে মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মুন্সীগঞ্জের ছাত্রদল নেতা মানিক মিয়া। এ ঘটনায় রাজু আহমেদ (৩০) নামে একজন বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনাসহ ৭৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলার পলককে ২নম্বর আসামি করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/ইআ